ঢাকা, -

আলোচিত সংবাদ

চকরিয়ায় সড়কের পাশে অজ্ঞাতনামা যুবকের লাশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসার সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, সকালে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসার সামনে অজ্ঞাতনামা এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  ঢাকাগামী 'চট্টলা এক্সপ্রেস' ট্রেনে আগুন

মুহাম্মদ আবদুল জব্বার জানান, সকালে খবর পেয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। খোঁজ নেয়া হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পুলিশ কাজ করছে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ