ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম কারাগারে ‘সাবেক এমপিকে হামলা, এটি গুজব’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফ কারগারের বাথরুমে পড়ে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮ টার দিকে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে থানায় থানায় চলছে হামলা-ভাঙচুর

জেল সুপার জানান, কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য এমএ লতিফ বাথরুমে হঠাৎ পড়ে আহত হন। এছাড়াও নাক দিয়ে কিছুটা রক্ত ঝরেছে। আগেই হার্টে বাইপাস সার্জারি ছিলো। এ জন্য কারাগারের ডাক্তার চমেকে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, কারাগারের ভেতর কেউ সাবেক এমপিকে হামলা করেনি। এটি গুজব। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রেস্টুরেন্টে, বাবুর্চি আহত প্রাণ গেলো কিশোরের

গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে চট্টগ্রাম নগরীর বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ