ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে প্রথম হজ্ব ফ্লাইট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চলতি বছরে পবিত্র হজ্ব পালনে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ্ব ফ্লাইট চট্টগ্রাম থেকে সৌদির উদ্দেশে ছেড়ে গেছে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ডেডিকেটেড হজ্ব ফ্লাইটটি।

এবারের হজ্ব মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজ্বযাত্রী পরিবহন করা হবে।

আরও পড়ুন  চট্টগ্রামে আলিফ হত্যায় জড়িত পলাতক আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজ্বযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনাও দেয়া হয়েছে। হাজীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ্ব পালন করতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর।

তিনি আরও জানান, এ বছর চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ্ব পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। চট্টগ্রাম থেকে যেসব ডেডিকেটেড ফ্লাইট রয়েছে, সেগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে চলাচল করবে।

আরও পড়ুন  রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ জানান, হজযাত্রীদের হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ