ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম বিভাগে সংরক্ষণ করা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার চামড়া

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্রগ্রাম বিভাগের এগারো জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিভাগের বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করা হয় ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি। এছাড়া ছাগলের চামড়া সংরক্ষণ করা হয় ৭৪ হাজার ৩০২টি।

আরও পড়ুন  ফটিকছড়িতে মোবাইল ব্যবহার করতে মানা করায় শিক্ষকের মাথা ফাটালো ছাত্ররা

আরও বলা হয়, জেলাগুলোর মধ্যে চট্টগ্রামের সংগৃহীত চামড়ার সংখ্যা দুই লাখ বাহাত্তর হাজার একশটি, কক্সবাজারে সাইত্রিশ হাজার আটশ ঊননব্বইটি,নোয়াখালীতে এক লাখ তেরো হাজার আটশ একত্রিশটি, চাঁদপুরে তেইশ হাজার পয়ষট্টিটি, ব্রাহ্মণবাড়িয়ায় নিরানব্বই হাজার সাতশ একাশিটি, খাগড়াছড়িতে পাঁচ হাজার আটশ ঊনপঞ্চাশটি,লক্ষ্মীপুরে এগারো হাজার আটশ সাইত্রিশটি, ফেনীতে তেরো হাজার পাঁচশ নয়টি, রাঙ্গামাটিতে দুই হাজার আটশ আটচল্লিশটি, বান্দরবানে দুই হাজার দুইশ বিরানব্বইটি, কুমিল্লায় এক লাখ একানব্বই হাজার সাতশ পচাশিটি।

আরও পড়ুন  ২০ এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে জলদস্যুমুক্ত 'এমভি আবদুল্লাহ'

জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এ সকল চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।

উল্লেখ্য, এ বছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবন সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে মূল্যতালিকা না থাকায় দোকানিকে জরিমানা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ