ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচনে আজ (৪ জুলাই) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে  তিনি মনোনয়নপত্র জমা দেন।

মহিউদ্দিন বাচ্চু ছাড়া এখন পর্যন্ত নিবন্ধিত ৩ দলের তিনজন এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

আরও পড়ুন  ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

এ আসনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার প্রতি উদ্বুদ্ব করতে চেয়েছিল সাংবিধানিক এ সংস্থাটি। তবে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার পাশপাশি সশরীরে এসে তার মনোনয়নপত্র জমা দেন।

এ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত মনোনয়ন জমা দিয়েছেন। তরে উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ২৯ জন  মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

আরও পড়ুন  হাটহাজারির বুড়িশ্চরে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে এখনো পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ফলে আগামী ৩০ জুলাই এ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন  চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেল যুবক

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ (মঙ্গলবার, ৪ জুলাই)। এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট হবে ইভিএমের মাধ্যমে। সিসিটিভি ক্যামেরা থাকবে প্রতিটি ভোটকেন্দ্রে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ