ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে বিদেশ ফেরত যাত্রীর রাইস কুকারে মিলল ১.৫ কোটি টাকার স্বর্ণ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা মোহাম্মদ আলী নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ।

এসময় আটক মোহাম্মদ আলীর লাগেজে থাকা একটি রাইস কুকারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে আরও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়।

আরও পড়ুন  হাটহাজারির চারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালক নিহত

মোহাম্মদ আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ মুসা।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক মোহাম্মদ আলী সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছান। এরপর কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে থাকা একটি রাইস কুকারের ভেতর থেকে স্বর্ণগুলো জব্দ করেন।

ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, উদ্ধার হওয়া স্বর্ণ এবং স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন  নারী এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ