ঢাকা, -

আলোচিত সংবাদ

চবি শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রা: ‘জন্মগন্ধ বুকে লইয়া নিঃশ্বাসে খুঁজি তোমার নাম’

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে এ বছর পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক কোনো আয়োজনও ছিল না।

এ নিয়ে একে অপরকেও দুষছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অবশ্য নিজ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন শিক্ষার্থীরা। তবে এ শোভাযাত্রা ছিল প্রতিবাদের একটি মাধ্যম।

সচরাচর বৈশাখী আয়োজনে বিভিন্ন রঙের ব্যবহার হলেও এবছর শিক্ষার্থীদের এ আয়োজনে ছিল না এসব রং। সাদাকালো আয়োজন যেন জানিয়েছে প্রতিবাদ। শোভাযাত্রার ব্যানারে লেখা হয়, ‘জন্মগন্ধ বুকে লইয়া নিঃশ্বাসে খুঁজি তোমার নাম’।

আরও পড়ুন  হাটহাজারির বুড়িশ্চরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী খন্দকার মাশরুর আল ফাহিম বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি মূল ক্যাম্পাসে ফিরতে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিবৃত্ত করতে দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে প্রতিষ্ঠান। তাছাড়া এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আগ্রহ দেখায়নি। সবকিছু মিলিয়ে প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা করেছি।

এদিকে, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিয়েছিল ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’ নামে একটি সংগঠন।

আরও পড়ুন  লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

সকালে শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে চট্টেশ্বরী রোড, কাজীর দেউড়ি মোড় হয়ে জামাল খান, চেরাগি চত্বর পরিদর্শন করা কথা ছিল। কিন্তু শোভাযাত্রার শুরুতেই চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আয়োজকরা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ