ঢাকা, -

আলোচিত সংবাদ

চাকরির খোঁজে ঢাকায় গিয়ে ছুরিকাঘাতে নিহত পটিয়ার যুবক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নারায়ণগঞ্জের কাঁচপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে চট্টগ্রামের পটিয়ার এক যু্বক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার ছোট ভাই মো. রিপন (২০)।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামে। তাদের বাবার নাম মো. হোসাইন মিয়া। মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন রোহান। আপাতত দুই ভাই বেকার ছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে হঠাৎ করোনার হানা, সতর্ক থাকা এবং মাস্ক পরার পরামর্শ

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি নারায়ণগঞ্জ থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার ভোরে তাদের রিসিভ করার কথা ছিল তার। ফজরের সময় কাঁচপুর নেমে দুই ভাই তাকে ফোন দেন। তখন তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর গিয়ে তাদের দেখতে পান না। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশেই থাকা পুলিশের টহল টিমকে জানালে তাদের সহযোগিতায় পাশের একটি ব্রিজের ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

আরও পড়ুন  উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও মারধর

ওই দুই ভাইয়ের বরাত দিয়ে তিনি আরও জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রিজে নিয়ে যান। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু বের করে দিতে বলেন। তারা প্রতিবাদ করায় তখন ছিনতাইকারীরা দুজনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে নিহত রাহাতের ৪ সহপাঠী আটক

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ইতিমধ্যে বিষয়টি জানার পর নিহতের পরিবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ