ঢাকা, -

আলোচিত সংবাদ

চিকনদন্ডী’র উপ-নির্বাচনে মনোনয়নপত্র নিলেন সেকান্দর চৌধুরী

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেকান্দর চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার ( ১৪ মার্চ)  প্রার্থী নিজে হাটহাজারী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্র জানিয়েছে, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র তুলেছেন তিনি। এখন পর্যন্ত ৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।No description available.১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যুর পর উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন  সনদ বাণিজ্যকান্ডে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

চেয়ারম্যান পদপ্রার্থী সেকান্দর চৌধুরী ভয়েস অফ এশিয়াকে জানান, আমার চাওয়া-পাওয়ার কিছুই নাই। জনগণের খেদমত করতে চাই, ন্যায়-বিচার যেন সবার জন্য সমান হয় এটা নিশ্চিত করতে চাই। মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই। এলাকাবাসী সাথে থাকলে ‘ইনশাল্লাহ’ আশা আর স্বপ্নের প্রতিফলন ঘটবেই।

উল্লেখ্য, ২৮ মার্চ-সোমবার মনোনয়ন দাখিলের শেষ তারিখ। ৮ এপ্রিল-সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ এপ্রিল-রবিবার ভোটগ্রহণ।

আরও পড়ুন  চন্দনাইশে ১০ লাখ টাকাসহ 'স্বতন্ত্র প্রার্থীর' মাইক্রোবাস জব্দ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ