ঢাকা, -

আলোচিত সংবাদ

ছাত্রলীগে মীর জাফরদের কোনো স্থান নেই: আসিফ ইনান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। তাই বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্রলীগে কখনো মীর জাফরদের  স্থান হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শনিবার (১৩ মে) বিকেলে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  গেন্ডারিয়ায় স্কুল শিক্ষিকার আত্মহত্যা

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, দেশরত্ন শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিয়ে মনোনীত করেছেন, আমাদের সকলকেই যার যার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে তাকে নিরঙ্কুশভাবে জয়যুক্ত করতে হবে। শুধু গাজীপুর মহানগর নয়, বাংলাদেশের যেকোনো ইউনিটে শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে যদি কেউ কাজ করার চেষ্টা করে এবং ইনিয়ে-বিনিয়ে ছলে-বলে কৌশলে নিজেদের সমর্থনকে যৌক্তিক বলে আমাদের সামনে উপস্থাপন করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হাতে গড়া এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে মীর জাফরদের কোনো স্থান নেই। মীর জাফরদের ঠিকানা এই ছাত্রলীগের আঙ্গিনায় হবে না। এখনো সময় আছে আপনারা সর্তক হোন, সচেতন হোন। কারণ, বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা-কর্মীও নৌকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিবে না।

আরও পড়ুন  বৃহস্পতিবার নয়, শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি

এসময় আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লাহকে জয়যুক্ত করার ব্যাপারে নানা দিক নির্দেশনা দেন তিনি।

সম্মেলনে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শামীম পারভেজ, রনি মোহাম্মদ, তামান্না জেসমিন রিভা, তাহসান আহাম্মেদ রাসেল, ফুয়াদ হোসেন শাহাদাত, আলফান সরকার পমন, রাকিবুল হাসান রাকিব, রনক জাহান রাইন, সুজন শেখ ও শাহেদ খান প্রমুখ।

আরও পড়ুন  মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ