ঢাকা, -

আলোচিত সংবাদ

ঝালকাঠিতে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাস সুপারভাইজার গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হন। এ ঘটনায় বাশার স্মৃতি বাসটির সুপারভাইজার মো. ফয়সাল হাওলাদার মিজানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

সোমবার (২৪ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন  বর্জ্য ব্যবস্থাপনা শিখতে দেশ ছাড়লেন চসিক মেয়র

এর আগে রবিবার (২২ জুলাই) রাতে নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুশংকর বাদী হয়ে চালকসহ তিনজনের নামে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার মিজান নলছিটি উপজেলার পূর্বরায়াপুর (বটতলা) এলাকার মৃত নুুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

এছাড়া মামলার অন্য অভিযুক্তরা হলেন, ‘বাশার স্মৃতি’ বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মো. ফয়সাল (৩০) ও চালকের সহকারী আকাশ (১৭)।

আরও পড়ুন  চট্টগ্রামে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ হারালো নৌবাহিনী কর্মকর্তা

গত শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হন। তাদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনজন শিশু ছিলেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল  যাচ্ছিল।

আরও পড়ুন  চট্টগ্রামে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মুলহোতা 'মিরাজ' গ্রেপ্তার

এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যারা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ