ঢাকা, -

আলোচিত সংবাদ

টেকনাফে ৪ দালালসহ ১৯ রোহিঙ্গা আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নদী পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ থেকে ৪ দালাল সহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭ জন শিশু।

শুক্রবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষদের উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন  রাউজানে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত দালালরা হলেন- জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০), ইউনুছ (২৪)।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাতে ১৯ জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় ৪ দালালকে আটক করা হয়।

আরও পড়ুন  সত্যিই অবিশ্বাস্য 'সাঞ্জু'তে রণবীরের লুক

তিনি আরও জানান, আটক চার দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ