ঢাকা, -

আলোচিত সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর আয়োজনে মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিনের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর রুশাদ।

আরও পড়ুন  হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দিনব্যাপী ক্যাম্পে চার শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। পাশাপাশি মেরুং অস্থায়ী সেনা ক্যাম্পে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মু: শায়খউদ্দীন সাকলাইন।

তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডা নির্বাচনে পাঠায়নি কোন পর্যবেক্ষক

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন শাকলাইন। ক্যাপ্টেন হাসনাইনসহ বেতছড়ি ও চংড়াছড়ি ক্যাম্পের সাব-জোন কমান্ডার।

ক্যাপ্টেন মু: শায়খউদ্দীন সাকলাইন বলেন, মেরুং ইউনিয়নের মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করছে। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন  রাঙামাটিতে ইউপিডিএফ'র ২ কর্মীকে গুলি করে হত্যা

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ