ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ওসি আদিল মাহমুদ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সর্বস্তরের মুসলমান ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের জামাত শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শুভেচ্ছা জানান।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ শুভেচ্ছা বার্তায় লেখেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদ উল আযহা উপলক্ষে আমি বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি।

আরও পড়ুন  ঈদ হোক আনন্দময় এবং স্বস্তির: টিআই আলমগীর

ওসি আরও লেখেন, মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। আমরা বিশ্বাস করি পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে প্রীতিময় সমাজ গঠন সম্ভব। কারণ ঈদ উল আযহা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়। আমরা যেন প্রতীকী পশু কোরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি।

আরও পড়ুন  লোহাগাড়ায় ৩ ডাকাত গ্রেফতার

আদিল মাহমুদ লেখেন, হযরত ঈব্রাহীম (আ.) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

ঈদ উল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা এবং কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ