ঢাকা, -

আলোচিত সংবাদ

ধানমন্ডিতে আওয়ামী লীগের অঘোষিত বৈঠক অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা মহানগর এবং দলের সহযোগী সংগঠন নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের অঘোষিত এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয় নিশ্চিত করে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি আগামী ২৮ অক্টোবর সারা দেশ থেকে ঢাকায় নেতা-কর্মী নিয়ে আসছে। সেদিন আমাদের দলীয় ও সাংগঠনিক কার্যক্রম কী হবে এসব বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে নেতা-কর্মীদের।

আরও পড়ুন  চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব পালনে ব্যর্থ, অপসারণ চেয়ে সমাবেশ

আগামী ২৮ অক্টোবর কোন নেতা কোথায়, কোন দিকে অবস্থান করবে সে বিষয়েও বৈঠকে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ