ঢাকা, -

আলোচিত সংবাদ

নরসিংদীর সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও এক ছাত্রদল নেতার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নরসিংদীর সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল নেতা আশরাফুল মারা গেছেন। এ নিয়ে ওই সংঘর্ষে দুই ছাত্রদল নেতার মৃত্যু হলো।

শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে নেতা আশরাফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সাদেকুর রহমান, আজ আশরাফুল মারা গেছেন।

আরও পড়ুন  লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১ জনের মৃত্যু

নিহত নেতাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

নরসিংদীর ওই সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঘটা সদর উপজেলার চিনিশপুরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ