ঢাকা, -

আলোচিত সংবাদ

নাসিরনগরে খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।  

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা এ তথ্য জানান।

নিহত জামাল মিয়া খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

আরও পড়ুন  খাতুনগঞ্জে চিনি ও এলাচের বাজারে অনিয়ম, প্রশাসনের জরিমানা

স্থানীয়দের বরাতে মোজাম্মেল হোসেন রেজা জানান, ভলাকূট ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় একটি খাস জমির লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  শনিবার ওই জমি দখলে নিতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় সংঘর্ষে একপক্ষের সমর্থক জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  ‘ফিল্মি স্টাইলে’ চাঁদাবাজি: পদ হারালেন বিএনপি'র 'কিং আলী ও ঝন্টু'

মোজাম্মেল হোসেন রেজা  বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ