ঢাকা, -

আলোচিত সংবাদ

নেত্রকোনায় বিজ্রের নিচ থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেত্রকোনার দুর্গাপুরে বিজ্রের নিচে মিললো এরশাদুল হক (৪০) নামের অটোরিকশা চালকের লাশ। 

মঙ্গলবার (২৭ জুন) সকালে একই ইউনিয়নের পাশের বড়বাট্টা গ্রামের বিজ্রের নিচ থেকে রাতে নিখোঁজ হওয়া ওই চালকের লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানার পুলিশ।

তবে চালকের অটোরিকশাটি নিখোঁজ রয়েছে। এর আগে সোমবার (২৬ জুন) দুপুরে খেয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি এরশাদুল। ওই চালক কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে।

আরও পড়ুন  নাসিরাবাদে অজ্ঞাতনামা ভিক্ষুকের মরদেহ উদ্ধার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দুর্গাপুর-ডেওটুকোন সড়কের বড়বাট্টা গ্রামের ব্রিজের নিচে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও নিহতের পরিবারের লোকজন গিয়ে শনাক্ত করে। এরশাদুল সোমবার রাতে বাড়ি না ফেরায় বাড়ির মানুষ গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করে বিভিন্ন জায়গায়। সকালে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিশ্চিত হয় এটি তাদের স্বজনের লাশ। দুর্গাপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।

আরও পড়ুন  চট্টগ্রামে যানজট নিরসনে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না: সিএমপি

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হয়তো এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে। প্রকৃত কারণ উদঘাটন করে সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও তিনি জানান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ