ঢাকা, -

আলোচিত সংবাদ

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি ফ্ল্যাট বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ের মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ের মানিক মিয়ার বাড়ির ফজলে আজিম কচির স্ত্রী নুরুন্নাহার (৩২) ও তার মেয়ে প্রিয়ন্তী (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুন) সকালে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে ২-৩ জন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে বাসায় অবস্থানরত মা নুরুন্নাহার ও মেয়ে প্রিয়ন্তীকে কুপিয়ে জখম করে। মা ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও মেয়েকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা আলতাফ হোসেন নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন  আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল বলেন, মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকে বিহ্বল। মেয়েটি পার্শ্ববর্তী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছি। সুষ্ঠু বিচার কামনা করছি।

মো. মিজানুর রহমান বলেন, তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। মা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং মেয়েকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে।

আরও পড়ুন  ৬ দফা দাবিতে ডাকা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বাসা ভাড়া নেওয়ার কথা বলে দুষ্কৃতিকারীরা ঘরে ডুকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে থানা ও ডিবি পুলিশ মোতায়েন আছে। জড়িত থাকার অভিযোগে আটক আলতাফ হোসেন থানা হেফাজতে আছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ