ঢাকা, -

আলোচিত সংবাদ

প্রাইভেটকারে মিলল নারী-পুরুষের বিবস্ত্র মরদেহ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর তেজগাঁওয়ের স্টাফ কোয়ার্টার এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) সকাল সাতটার দিকে তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকার সড়কে থেমে থাকা গাড়িটি থেকে লাশ দুটি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩) তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। দেলোয়ার একটি সংস্থার অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২)। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় ‘মোখা’: জরুরি সেবা কেন্দ্র চালু চট্টগ্রাম জেলা পুলিশের

তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, প্রাইভেটকারটি মৃত দেলোয়ারের। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সকালে তেজগাঁও থানায় ফোন করে জানানো হয়, একটি ব্যক্তিগত গাড়ির ভেতরে দুটি লাশ রয়েছে। এই তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ব্যক্তিগত গাড়ির ভেতর দুটি লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।

আরও পড়ুন  হাটহাজারীতে আরও এক যুবলীগ নেতা গ্রেপ্তার

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ