ঢাকা, -

আলোচিত সংবাদ

ফেনীতে ‘নুরু কিশোর গ্যাং’র প্রধানসহ গ্রেপ্তার ৪

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফেনীতে ‘নুরু গ্যাং’ নামের একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে স্টিলের চাকু ও ছোরা উদ্ধার করা হয়।  

বৃহস্পতিবার (১৫ জুন) ফেনীর রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আরও পড়ুন  বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে বৃদ্ধ খুনের ঘটনায় অভিযুক্ত আটক

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী থানাধীন রামপুর এলাকার মো. রহিম আলীর ছেলে মাহিদুল ইসলাম সুজন (১৪), মো. নুরুন্নবীর ছেলে নুরুল ইসলাম নিশাত (১৬), আবুল খায়ের ঢালির ছেলে মো. সাইদ (১৫) ও মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (১৫)। এদের মধ্যে মাহিদুল ইসলাম সুজন ‘নুরু গ্যাং’ গ্রুপের প্রধান বলে জানিয়েছে র‌্যাব।

মো. নূরুল আবছার জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘নুরু গ্যাং’ নামের কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়।

আরও পড়ুন  বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

তিনি আরও জানান, ‘নুরু গ্যাং’ নামের কিশোর গ্যাংটি ফেনী শহরে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অপকর্মে জড়িত। তারা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ