ঢাকা, -

আলোচিত সংবাদ

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানি নিষ্কাশনের সময় বজ্রপাতে প্রান হারালেন চাচা-ভাতিজা।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার পাগলা থানা এলাকার লংগাইর ইউনিয়নের সতেরোবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সোহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)। সম্পর্কে তারা চাচা ভাতিজা।

আরও পড়ুন  চট্টগ্রামের 'শীর্ষ সন্ত্রাসী' বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব জানান, বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে মাছ ভেসে যাচ্ছিল। তা দেখে সোহেল ও রাজিব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ