ঢাকা, -

আলোচিত সংবাদ

বাঁশখালীতে ভুঁয়া ডাক্তার গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে বাঁশখালী ফার্মেসিতে রোগী দেখার সময় মোহাম্মদ ইউনুছ (৪০) নামে এক ভুঁয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ওই উপজেলার গুনাগরী ঋষিধাম আশ্রমের পাশে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ ইউনুছ সাতকানিয়া উপজেলার নাছির উদ্দিনের ছেলে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান।

আরও পড়ুন  মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ পথশিশু নিহত

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ডাক্তার ইউনুছকে চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে কম্পিউটারের মধ্যে পেনড্রাইভ সংযোগ করে রোগীদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে টাকা আদায় করত। এ ধরনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন  ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৩ জুয়াড়ি আটক

রোগীরা জানান, চাম্বলে মেসার্স আশরাফিয়া মেডিকেল হল ও গুনাগরী ঋষিধাম গেইট এলাকায় বুধ ও বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাসেবা নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ