ঢাকা, -

আলোচিত সংবাদ

বাইডেনের আটকে দেওয়া বোমার চালান ছাড় করলেন ট্রাম্প

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্যাপক সমালোচনার মুখে ইসরায়েলকে দেওয়া এক টন ওজনের শত শত বোমার চালান আটকে দিয়েছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় বসেই বাইডেনের সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গেল বছরের মে মাসে এক টন ওজনের ১ হাজার ৮০০ বোমার চালান আটকে দিয়েছিলেন বাইডেন।

শনিবার (২৫ জানুয়ারি) ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে নিজেই এ কথা জানান।

আরও পড়ুন  জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

পোস্টে লিখেন, এর অনেক কিছুই ইসরায়েলের পথে রয়েছে। ইসরায়েল অনেক ধরনের বোমা অর্ডার করেছিল। এ জন্য দামও পরিশোধ করেছিল। কিন্তু বাইডেন সেগুলো ইসরায়েলকে দেয়নি। এখন সেগুলো ইসরায়েল যাচ্ছে, বাইডেনের স্থগিতাদেশ তুলে নিয়ে এভাবেই সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প।

এর আগে শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটিকে জানান, রাফাহ নিয়ে উদ্বেগের জেরে তারা ইসরায়েলে গোলাবারুদের একটি চালান আটকে দিয়েছেন। ওই চালান আটকে দেওয়ার জন্য একই ধরনের কথা জানান বাইডেনও।

আরও পড়ুন  বাস মালিকদের সুবিধা দিতে ‘কক্সবাজার স্পেশাল ট্রেন’ বন্ধের সিদ্ধান্ত

তথ্যসূত্র- বাংলা সংবাদ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ