ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে অস্ত্র ঠেকিয়ে গরু লুট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালীতে গভীর রাতে তিন দারোয়ানকে বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

মঙ্গলবার (২৭ জুন) ভোর ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। গরুগুলো বিক্রির জন্য এনেছিলেন বলে জানান ব্যবসায়ীরা।

গরুর মালিক আবু তৈয়ব জানান, কোরবানির ঈদ উপলক্ষে শেয়ারে বিক্রির জন্য ২৪টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৩টি গরু বিক্রি করেছেন। অবশিষ্ট ১১টির মধ্যে ৫টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুগুলোর মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

আরও পড়ুন  চট্টগ্রামে 'আনিস-মাসুদ' খুনের ঘটনায় ২ হত্যা মামলা

তিনি বলেন, ভোর ৩টার দিকে গরুগুলোর পাহারায় থাকা নিজস্ব দুই দারোয়ান ও বেঙ্গুরা বাজারের দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে দুর্বৃত্তরা। এসময় দারোয়ানদের মারধর করেছে তারা।

অন্তত ১৫ জন ব্যক্তি এ ঘটনায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দারোয়ানরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, গরুগুলো রাস্তার পাশে রেখেছিলো। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে টি কে গ্রুপের বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ