ঢাকা, -

আলোচিত সংবাদ

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ পথশিশু নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ পথশিশু নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোন সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই ৩ শিশু।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সকালে মহাখালী উড়াল সড়কের নিচে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিলো ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় তারা।

আরও পড়ুন  দুবাই প্রবাসীর ঘুমন্ত স্ত্রী পুত্রকে পিটিয়ে হত্যা

খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত কারো নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ মর্গের সহকারী কর্মচারী মো. বাবুল বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্যানে করে বিমানবন্দর পুলিশ তিনটি শিশুর লাশ মর্গে নিয়ে আসে। তাদের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল রবিবার ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন  রাউজান শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কর্ণফুলীতে ডুবে মারা গেলেন যুবক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ