ঢাকা, -

আলোচিত সংবাদ

মুরাদপুর বারকোড ফুড জাংশনে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বারকোড ফুড জাংশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ৪ অপরাধে বারকোডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

বুধবার (৩০ আগষ্ট) এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম মশিউর রহমান।

রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রক্রিয়াকরণ, পচা মাংস ফ্রিজে সংরক্ষণ, অনুমোদনহীন ঘি ব্যবহার, কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন  পটিয়ায় সিলিং ফ্যানে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

অভিযানে উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম মশিউর রহমান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ