মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাবাস্কো প্রদেশের সরকার এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, সংঘর্ষের পরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে প্রদেশের এসকার্সেগা শহরের কাছে একটি ‘ট্রেলার’ এর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি ‘ট্রেলার’ এর সঙ্গে সংঘর্ষ হয়।
ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, এই ঘটনার জন্য তারা গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছে তারা।
তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে পরবর্তীতে আপডেট দেবে।
তথ্যসূত্র- বিবিসি।














