ঢাকা, -

আলোচিত সংবাদ

রমজান মাসেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঈদের আগে অর্থাৎ রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, ফ্যামিলি কার্ড কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই এটি শুরু করতে।

আরও পড়ুন  বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা এবং পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ঈদের আগেই আমরা সেটি দেওয়া শুরু করব।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন। টাকার পরিমাণ এই মুহূর্তে নির্ধারণ করা হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, কার্ডগুলো কীভাবে বিতরণ ও কত টাকা দেওয়া হবে- এমন সব বিষয়ে চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে তারা এটি বাস্তবায়নের জন্য একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনা দেবেন।

আরও পড়ুন  বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ