ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজান উরকিরচরে নৌকা ডুবে নিখোঁজ যুবক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাউজান উপজেলায় নৌকা ডুবে শাহেদ হোসেন বাবু (৩৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শাহেদ উপজেলার সিআইপি এস এম ইউসুফের পুত্র।

সোমবার (৭ আগস্ট) বিকালে উপজেলার উরকিরচরের পশ্চিম বাড়ীঘোনা লোহার ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমন আলী।

এ সময় নৌকায় থাকা বাকী ৩ যাত্রীকে জীবিত উদ্বার করা হয়েছে। ঘটনার পর পর নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে রাউজান ফায়ার সার্ভিস।

আরও পড়ুন  র‌্যাব পরিচয়ে প্রতারণা ও ডাকাতি চক্রের ২ সদস্য আটক

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের রাউজান জোনের কর্তা মো. আবুল কাশেম হিরু ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ীর পাশের খামার ও মাছের ঘের দেখতে নৌকা নিয়ে বের হন শাহেদ হোসেন বাবু। সাথে ছিল আরও তিনজন। সন্ধ্যার দিকে নৌকা নিয়ে নদীতে গেলে নৌকা উল্টে যায়। পরে নৌকায় থাকা বাকীরা উঠতে পারলেও শাহেদ উঠতে পারেনি। এরপর সাথে থাকা লোকজন আর শাহেদের খোঁজ পায়নি।

আরও পড়ুন  হাটহাজারীতে মুক্তিযোদ্ধা নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

রউজান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমন আলী জানান, উরকিরচর বাড়ীঘোনা এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শাহেদ নামের একজন নিখোঁজ রয়েছে। খবর পেয়েছি সোয়া ৭টার দিকে, আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ