বুধাবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফায়ার সার্ফিসের কর্মকর্তা জসিম উদ্দিন বিষটি নিশ্চিতে করেছেন।
তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর শিশুটি মারা যায়।
এর আগে, রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। এর আগে বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।














