ঢাকা, -

আলোচিত সংবাদ

রাঙামাটিতে গলায় ফাঁস লাগানো কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আসমা আক্তার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন।

নিহত আসমা আক্তার আটারকছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. হারেজ আলীর মেয়ে।

আরও পড়ুন  হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরীর মা জানান, তারা পারিবারিকভাবে খুবই গরীব। আজ দুপুরে মায়ের কাছে মেয়েটি ভাত চাইলে, মা বলে অল্প ভাত ছিল। তোমার ছোট বোন খেয়েছে। আমি ভাত রান্না করছি। একটু অপেক্ষা করো রান্না হয়ে যাবে। এই কথার ফাঁকে সে ঘরের টয়লেটে গিয়ে গলায় ফাঁস দেয়। রান্না শেষে আমি তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটে গিয়ে দেখি সে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

আরও পড়ুন  ভূমিধ্বস বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদী

এদিকে খবর পেয়ে লংগদু থানার পুলিশ (তদন্ত) জালাল উদ্দীন ও এসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লংগদু থানায় নিয়ে আসে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, লাশ উদ্ধার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ