ঢাকা, -

আলোচিত সংবাদ

রাঙ্গুনিয়ায় নিখোঁজের দুই দিন পর জেলের নিথর দেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কর্ণফুলী নদীর কাপ্তাই অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলো নকুল কুমার মল্লিক (৫০) নামে এক জেলে। দু’দিন ধরে তাকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিলো না। অবশেষে নিখোঁজের দু’দিন পর কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া অংশ থেকে তার নিথর দেহ উদ্ধার হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কর্ণফুলী নদীর হাশেম খাল মুখ অংশে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন  ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ গ্রেপ্তার

নিহতের স্বজনরা মরদেহটি দেখে এটি নিখোঁজ নকুল মল্লিকের বলে শনাক্ত করেন। তার বাড়ি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নকুল কুমার মল্লিক গত সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এরপর কর্ণফুলী নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তাঁর ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার দুইদিন পর জেলে নকুল মল্লিকের লাশ ভেসে উঠেছে।

আরও পড়ুন  সাংবাদিকের ওপর হামলাকারী আ. লীগ সভাপতি গ্রেপ্তার

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়, এবং লাশটি শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ