ঢাকা, -

আলোচিত সংবাদ

শিকারপুরে ছুরিকাঘাত করে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীর শিকারপুর লালা চন্দ্র বিলের মাঝপথে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় মো. ওসমান গনি (২৫) নামে এক যুবককে আটক করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।   

বৃহস্পতিবার (৮ জুন) বিকালে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের পিছনে অনন্যা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

আটক মো. ওসমান গনি (২৫) সন্দ্বীপের মুছাপুর দোহারহাট বেচু ডাক্তারের বাড়ীর মো.জাফরের ছেলে। সে বর্তমানে বায়েজিদ থানাধীন ভাড়া ঘরে থাকেন।

আরও পড়ুন  শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচির ঘোষণা কাল

পুলিশ সূত্রে জানা যায়- গত ১০ এপ্রিল ২০২৩ সোমবার, রাতে ভিকটিম মো. মিরাজ (১৮) নামে এক অটো রিক্সা চালককে আমান বাজার হতে নেয়ামত আলী রোডের উদ্দেশ্যে ভাড়ায় নিয়ে আসে ওসমান গনিসহ সংঘবদ্ধ চক্র। ইডেন নুর স্কুল ও পাঁচ কড়ি চৌধুরীর দিঘীর ঠিক মাঝামাঝি অবস্থানে জনশুন্য অন্ধকারে রিক্সা থামিয়ে ভিকটিম মিরাজকে হাত পা বেঁধে ছুরিকাঘাত করে ছিনতাইকারী ওসমান গণিসহ সংঘবদ্ধ চক্র অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ এসে ভিকটিমকে চমেক হাসপাতালে নিয়ে যায় এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন  সাংবাদিকের ওপর হামলাকারী আ. লীগ সভাপতি গ্রেপ্তার

অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে নেতৃত্ব দেন তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলমগীর হোসাইন।

আলমগীর হোসাইন ভয়েস অফ এশিয়াকে বলেন, ঘটনার পর থেকে আমরা বিভিন্নভাবে চেষ্ঠা করেছি ঘটনার রহস্য এবং মুলহোতাদের আইনের আওতায় আনতে। আজ গোপন সংবাদের ভিত্তিতে অনন্যা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অটো রিক্সাসহ ছিনতাইকারী ওসমান গণিকে আটক করি। সে ঘটনার সাথে জড়িত বলে উপস্থিত জনসম্মুখে স্বীকারোক্তি দেন। আগামীকাল মামলা রুজু পরবর্তী ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন  চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

আটক ওসমান গণি বিভিন্ন ছিনতাই, ইয়াবা কারবার ও অস্ত্র মামলার আসামী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৩ মামলা আছে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ