ঢাকা, -

আলোচিত সংবাদ

সীতাকুণ্ডে বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক মূ্ল্য দুই কোটি টাকা। 

শুক্রবার (৯ জুন) সকাল ৬টার দিকে সীতাকুণ্ডের তেঁতুলতলা এলাকার বিএম ডিপোর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে হোরোইনের বিশাল চালানটি জব্দ করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ জানান।

আরও পড়ুন  জোরারগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩০ দোকানঘর

তিনি বলেন, মেহেরপুর থেকে আসা সুপার সনি পরিবহনের বাসটি কক্সবাজারে যাচ্ছিল। ডগ স্কোয়াডের তল্লাশিতে বাসের মালামাল রাখার ক্যারিয়ারে একটি কালো ব্যাগে দুই কেজি হেরোইন পাওয়া যায়।

তবে হোরোইন উদ্ধারের এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি জানান বিজিবির এই কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ