ঢাকা, -

আলোচিত সংবাদ

‘সুসাইড বা কোন কিছু হয় এর জন্য দায়ি আমার শাশুরি’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে নগরীর পাঁচলাইশে পঁচিশ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছে। যৌতুকের দাবিতে নির্যাতনে এ গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

আরও পড়ুন  প্রসূতির অস্ত্রোপচারের পর ‘ধাতব বস্তু রেখে’ সেলাই

ওসি বলেন, এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

নিহত গৃহবধূর নাম ফারহানা ইয়াছমিন রূপা (২৫)।

নিহত গৃহবধূর ভাই শাহ মোজাম্মেল হক টুটুল বলেন, এ ঘটনায় আমার বোনের স্বামীকে প্রধান অভিযুক্ত করে পাঁচলাইশ থানায় ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন  রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

আত্মহত্যার আগের দিন নিহত গৃহবধূ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেন, আমি যদি সুইসাইড করি বা আমার কোন কিছু হয় এর জন্য দায়ি আমার শাশুরি। উনি আমাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করতেছে এটা করার জন্য।

সিএমপি উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় থানার ওসিকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  শেখ হেলালের ব্যক্তিগত সহকারী বিমানবন্দরে আটক

জানা যায়, নিহতের স্বামী মোহাম্মদ মারুফ একজন আইনজীবী। ২০২০ সালে পারিবারিক ভাবে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা যায়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ