ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে শ্রীবাস চৌধুরী (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর কাকা নয়ন চৌধুরী হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভা সদরের নলেজ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র শ্রীবাস চৌধুরী মঙ্গলবার প্রতিদিনের মতো স্কুলে গেলেও নির্ধারিত জুতা পরিধান করে না যাওয়ায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ওসমান তাকে শারীরিক নির্যাতন করে।

আরও পড়ুন  নওফেলের নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া

পরে সে বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে ওই ছাত্রের কাকা নয়ন চৌধুরী লিখিতভাবে বিষয়টি ইউএনওকে অবহিত করেন। লিখত অভিযোগ পেয়ে তিনি (ইউএনও) বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন।নলেজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওসমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, কেউ আমার প্রতিষ্ঠানের সুনাম নস্ট করতে তাদের ব্যবহার করছে।

আরও পড়ুন  হাটহাজারীতে নতুন এসিল্যান্ড মেহরাজ শারবীন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনউদ্দীন মজুমদার জানান, বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়েছি। তাই বিষয়টি লিখিতভাবে ঊদ্ধর্তন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০ টার দিকে গণমাধ্যমকে জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন  রণক্ষেত্র ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থেকে বাংলামোটর

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ