ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে আবারও সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে আবারও সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল আলম (২৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ নামক স্থানের আলমগীর কনভেনশন হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভয়েস অফ এশিয়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।

নিহত মো. সাইফুল হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের নুরুল আলমের পুত্র। তিনি একটি বেসরকারি ব্যাংকের নাজিরহাট শাখায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে দেওয়া হবে কলাগাছের আঁশ থেকে তৈরি 'কলাবতী শাড়ি'

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো অফিস শেষে নিজ বাসায় ফেরার পথে পৌরসভার উল্লেখিত স্থানে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন তিনি।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  অর্পিত সম্পত্তি লিজ নয়, বংশধরদের কাছে প্রত্যার্পণের দাবিতে মানববন্ধন

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল ১০ টার দিকে খন্দকিয়া বাজারস্থ নুর মার্কেট চত্তরে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হাটহাজারি মডেল থানার সাব-ইন্সেপেক্টর বেলাল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী কার্যক্রম চলমান। আমরা হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলবো, এবং লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন  চট্টগ্রামের রাস্তায় লোকাল এসি বাস ‘চট্টলা চাকা’

উল্লেখ্য, হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া ইজতিমা মাঠ এলাকায় গত ৭ নভেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ