ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে ছেলের গলায় ফাঁস দেখে মায়ের অবাক করা কান্ড

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে নিজ ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখে তাহমিনা আক্তার (৫১) নামের এক মা বিষপানে আত্নহত্যা করার চেষ্ঠা চালিয়েছে।

রবিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডন্থ মধ্যম মিরেরখীল মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উল্লেখিত এলাকার কৃষক দিদারুল আলমের মানসিক ভারসাম্যহীন পুত্র মো. তারেক (২২) রবিবার সন্ধ্যার দিকে নিজ ঘরের বিমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে নিজ সন্তানকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখে মা তাহমিনা আক্তার নিজেও বিষপান করে আত্নহত্যার চেষ্ঠা চালায়।

আরও পড়ুন  যশোরে সাংবাদিক পেটালেন সার্জেন্ট

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলতে থাকা তারেককে নামিয়ে নেয় এবং গুরুতর আহত মা তাহমিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন এবং তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার চমেক হাসপাতালে রেফার করেন।

প্রতিবেশী সমাজসেবক শুক্কুর মেম্বার (সাবেক) ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার রাতে ভয়েস অফ এশিয়াকে জানান, তারেক ছেলেটি একটি দোকানে সেলসম্যানের কাজ করতো। সে মানসিক ভারসাম্যহীন। এর আগেও একবার সে বিষপানে আত্মহত্যা করার চেস্টা করেছিলো।

আরও পড়ুন  হাটহাজারীতে 'তিন ব্যারিস্টার'র নির্বাচনী হলফনামায় কার কত সম্পদ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ভয়েস অফ এশিয়াকে বলেন, হাসপাতালে আনার আগেই ছেলের মৃত্যু হয়। আর বিষপান করা মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।

হাটহাজারী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট হাতে এলে কিভাবে কি হয়েছে তা জানা সম্ভব হবে। আর মা তাহমিনা আক্তার বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন  কাপ্তাই হ্রদে পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, জরুরি সতর্কবার্তা জারি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ