ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটাজারীতে নিহত নিপা’র পরিবারের পাশে চসিক মেয়র

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারীতে নালায় তলিয়ে প্রাণ হারানো নিপা পালিতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (৮ আগস্ট) মেয়র নিপা পালিতের পরিবারের হাতে নগদ ১ লাখ টাকার অনুদান তুলে দেন। একই সঙ্গে তিনি নিপার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দেন।

এ সময় নিপার পরিবার জানায়, নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। দুর্ভাগ্যজনকভাবে পথচলার সময়ে  হঠাৎ মাথা ঘুরে পানিতে পড়ে যায় নিপা এবং অসুস্থতার কারণে পানি থেকে উঠতে না পেরে মারা যায়।

আরও পড়ুন  বাঁশখালীতে ভুঁয়া ডাক্তার গ্রেপ্তার

মেয়র বলেন, নিপার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সন্তানের এমন চলে যাওয়া কোনো বাবা-মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সন্তান হারানোর মতো এত বড় বেদনা আর হতে পারে না। মহান সৃষ্টিকর্তা নিপার পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দিক।

তিনি বলেন, নিপা পালিতের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় আমি তাদের আর্থিক অনুদান দিয়েছি। এছাড়া নিপার বোন উপমা পালিত উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, ওর পড়াশোনা শেষ হলে চাকরি দেওয়া হবে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে পালিত হচ্ছে আধাবেলা সড়ক অবরোধ

এ সময় এলাকাবাসী ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কে মেয়রকে জানালে, মেয়র তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ গ্রহণের জন্য মৌখিক নির্দেশনা দেন।

উল্লেখ্য, গতকাল (সোমবার) সকাল ৯টার দিকে নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট এলাকায় হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিপা পালিত নালায় তলিয়ে মারা যান। তিনি ওই এলাকার উত্তম পালিতের মেয়ে এবং হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি (পাস) বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন  স্বামীর সঙ্গে ঝগড়া করে ৩ বছরের শিশুসহ গৃহবধূর আত্মহত্যা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ