ঢাকা, -

আলোচিত সংবাদ

হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারি থানার কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সামনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মধ্যম বুড়িশ্চর গ্রামের হানিফ ফকির বাড়ীর আবু তৈয়বের কলেজ পড়ুয়া ছেলের একটি স্মার্ট ফোন হারিয়ে ফেলেন ২১/০৫/২০২৩। ওই দিনই থানায় মো. মুত্তাকিম একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটির তদন্তভার পান থানার এসআই মো. আলমগীর হোসেন।

আরও পড়ুন  হালদা পাড়ে রেণু বিকিকিনির মহোৎসব শুরু আজ

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্প্রতি ফোনের সন্ধান পান। এরপর আজ (মঙ্গলবার) ফোনটি মো. মুত্তাকিমের হাতে হস্তান্তর করেন মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশের অফিসার ইনচার্জ  মো. মাহবুবর রহমান এবং উদ্ধারকারী কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

মো. মুত্তাকিম জানান, তিনি ধরেই নিয়েছিলেন ফোনটি আর ফিরে পাবেন না। কিন্তু মোবাইল ফোন উদ্ধার করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন  হাটহাজারীতে সিএনজি চালকের 'আত্মহত্যা'

এসআই মো. আলমগীর হোসেন জানান, প্রযুক্তির সহায়তায় ‘রেডমি নোট ১০ এস’ হারিয়ে যাওয়া স্মার্ট ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ফিরিয়ে দিতে পেরে খুব বেশি ভালো লাগছে কারণ মালিক একজন শিক্ষার্থী।

মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশের অফিসার ইনচার্জ  মো. মাহবুবর রহমান বলেন, হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এ বিষয়ে এসআই মো. আলমগীর হোসেনের পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন  বোয়ালখালীতে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ