ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মোহাম্মদ আরিফ (২২) নামের আর এক বন্ধু।

মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত যুবক রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে।

আরও পড়ুন  ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার নেপথ্যে সোনা চোরাচালানের তথ্য

নিহতের বাবা আব্দুল মোতালেব জানান, আরিফকে ছুরি মেরেছেন মেহেদী নামে এক যুবক। মেহেদী এবং আরিফ দুজন বন্ধু ছিলেন। কিছুদিন আগেও তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়া নিয়ে মঙ্গলবার আবারো দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেহেদী তার ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরির আঘাতে আরিফ মাটিতে পড়ে গেলে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে মাঝপথে মঙ্গলবার রাত ৯টায় আরিফের মৃত্যু হয়।

আরও পড়ুন  বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ওসি রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার সাথে সম্পৃক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ