ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রাবাসে ঝটিকা অভিযান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ছাত্রাবাসে বহিষ্কৃত দুই শিক্ষার্থী ও এক শিক্ষানবীশ চিকিৎসককে বের করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (২ আগস্ট) বিকেলে প্রধান ছাত্রাবাসে পুলিশ নিয়ে এ ঝটিকা অভিযান চালায় কলেজ কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে চমেকের অধ্যক্ষ সাহেনা আক্তার গণমাধ্যমকে বলেন, ছাত্রাবাসে বহিষ্কৃত ছাত্র ও ছাত্রত্ব নেই এমন কয়েকজন অবস্থান করছিল। আজ (বুধবার) আমরা গিয়ে একজন ইন্টার্ন চিকিৎসককে পাই। দু’জন বহিষ্কৃত ছাত্র আমাদের দেখে দ্রুত চলে যায়। আমরা তাদের মালামাল বের করে তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছি।

আরও পড়ুন  যৌন উত্তেজক ওষুধ খেয়ে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

চকবাজার থানার ওসি মনজুর কাদের বলেন, ছাত্রত্ব নেই এমন কয়েকজন ছাত্রাবাসে অবস্থান করছিলেন। কর্তৃপক্ষ গিয়ে তাদের বের করে দিয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ