ঢাকা, -

আলোচিত সংবাদ

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতের যে কোন সময়ে এ ঘটনা ঘটে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আয়ুব আলীর জামাতা এবং ঝিনাইদহ জেলার শৈলকুপার শেখ পাড়ার স্থায়ী বাসিন্দা।

আরও পড়ুন  রাঙামাটিতে এগিয়ে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান

সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, মিজানুর রহমান কিছুদিন আগে ভারতীয় গরুর ব্যবসা করত। সাম্প্রতিক সময়ে সে অবৈধভাবে মানুষ পারাপারের কাজ করে আসছিল। গত বৃহস্পতিবার মিজানুর ও তার সহযোগীরা  কয়েকজন মানুষ নিয়ে অবৈধভাবে ভারতে যান। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যায় মিজানুর এবং তার সহযোগীরা পালিয়ে যায়।

আরও পড়ুন  নারীকে বিবস্ত্র করে ছবি তোলার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান জানান, মিজানুর রহমানের স্ত্রী থানায় এসে মৌখিক ভাবে জানিয়েছেন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তিনি ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা জানতে এবং মৃত্যুর খবর নিশ্চিত হতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন কর্মকর্তা ফোন ধরেননি।

আরও পড়ুন  চট্টগ্রাম ওয়াসা মোড়ে দুই বাসে আগুন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ