ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফেনীতে ৪ কেজি গাঁজাসহ মো. আইয়ুব (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আইয়ুব মিয়ানমারের বুড়িচং জেলার মংডু এলাকার বাসিন্দা। বর্তমানে রোহিঙ্গা শরণার্থী হিসেবে কক্সবাজার জেলার টেকনাফ মুছুনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ১৮ আবাসিক হোটেলের লাইসেন্স বাতিলের আবেদন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মোড়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এ সময় কক্সবাজারগামী একটি বাসে ওঠার চেষ্টাকালে আইয়ুবের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, আটক রোহিঙ্গা শরনার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন  গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ