ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ১৮ আবাসিক হোটেলের লাইসেন্স বাতিলের আবেদন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অসামাজিক কার্যকলাপ বন্ধে চট্টগ্রাম নগরীর ১৮টি হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবীর।

সাম্প্রতিক সময়ে তিনি এ আবেদন জানান।

লাইসেন্স বাতিলের আবেদন জানানো হোটেলগুলো হলো- পুরাতন গির্জা সড়কের হোটেল লুসাই ইন, কে সি দে সড়কের হোটেল সাউদিয়া, লালদিঘির পাড় এলাকার হোটেল এস নাইট (সুপার গেস্ট হাউস), রঙ্গম কনভেনশন হল এলাকার হোটেল ক্যামেলিয়া (হোটেল সম্রাট), ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকার হোটেল নেভাল আবাসিক ও হোটেল কর্ণফুলী আবাসিক, নন্দনকানন শিক্ষা অফিসের পাশে হোটেল মুসলিম আবাসিক ও হোটেল বিরাজ, বিআরটিসি এলাকায় হোটেল সিলভার ইন ও হোটেল হিলটাউন আবাসিক, স্টেশন রোডের হোটেল গেইটওয়ে আবাসিক, হোটেল মেট্রো ইন, হোটেল গেস্ট ইন, ইকবাল বোর্ডিং, হোটেল গণি আবাসিক ও হোটেল ঢাকা আবাসিক, জহুর হকার্স মার্কেটের পাশে লয়েল রোডে হোটেল দরবার আবাসিক ও হোটেল আদর আবাসিক।

আরও পড়ুন  অনিয়ম-দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, হোটেলগুলোতে প্রায় সময়ই আবাসিক রুম ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। এগুলো থেকে বেশ কয়েকবার পতিতা ও খদ্দেরসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরও তাদের কর্মকাণ্ড না থামায় লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ