ঢাকা, -

আলোচিত সংবাদ

নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি’র ১৫ কেন্দ্রীয় নেতা: ওবায়দুল কাদের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে দেখা যাচ্ছে। দু-একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কিনা, তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন, সেটা বেশি করে ভাববার বিষয়।

আরও পড়ুন  সিরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা, সন্ত্রাস করছে সে বিষয়ে টিআইবি কিংবা সুজন (সুশাসনের জন্য নাগরিক) তাদের মুখে কোনো কথা নেই। অথচ তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে।

ওবায়দুল কাদের বলেন- ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকাসহ অনেক দেশেই বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন হয়। সেসব নির্বাচনকে কেউ তো অবৈধ মনে করে না! কারণ, যে ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সেখানে দুই-একটা দল না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে- এটা বলা যায় না।

আরও পড়ুন  জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ঢালাওভাবে সবাই স্বতন্ত্র নির্বাচন করবে বিষয়টা এমন নয়। ১৬ তারিখ পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা নিয়ে তিনি বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। আমাদের তাদের দরকার। আবার তাদের আমাদেরও দরকার।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন  রবিবার ২৫ ক্যাডারদের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ