ঢাকা, -

আলোচিত সংবাদ

প্রধান শিক্ষককে কুপিয়ে পিটিয়ে আহত করল দুর্বৃত্তরা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লক্ষ্মীপুরে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম জহির উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ছৈয়দ আহাম্মেদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা তার মাথায় কুপিয়ে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন  সন্দ্বীপ উপ-নির্বাচনে জাল ভোট দেওয়ায় আটক ১৫

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (ডা. আনোয়ার হোসেন) জানান, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

আহত শিক্ষকের ছেলে মো. রুপম জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ছৈয়দ আহাম্মেদ মাস্টারের বাড়িতে যান। এ সময় সন্ত্রাসীরা তাকে প্রাণে হত্যার চেষ্টায় তার মাথায় এলোপাতাড়ি লোহার রড দিয়ে আঘাত করেন। পরে দুর্বৃত্তের একজন তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তার মাথা ফেটে যায়। মুহূর্তে তিনি কয়েকবার বমি করেন। পরে স্থানীয়রা তার বাবাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।

আরও পড়ুন  মদুনাঘাটে ১০০ লিটার ছোলাই মদসহ সিএনজি জব্দ, আটক ২

এদিকে ঘটনার পর জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা জানান, ঈদের ছুটিতে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম জহির উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলা ও শিক্ষকের গায়ে মারধরে ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারসহ বিচার দাবি জানান।

সদর থানার ওসি মোসলে উদ্দিন জানান, এ ঘটনায় এজাহার পেয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনে প্রতীক পেল প্রার্থীরা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ