ঢাকা, -

আলোচিত সংবাদ

বন্যার্তদের পাশে গণমাধ্যমকর্মী জুয়েল আর ফায়ার ফাইটার সবুজ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের দুই তরুণ জুয়েল ও সবুজ। একজন পেশায় সাংবাদিক অন্যজন ফায়ার ফাইটার। বন্যার্তদের পাশে দাড়িয়েছেন তারুণ্যের অপরিসীম শক্তি নিয়ে। বিভিন্ন দুর্যোগে অনেক তরুণ পিছুটান ভুলে এগিয়ে এসে দাঁড়ান অসহায় মানুষের পাশে।

সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন দুই তরুণ।

তারা হলেন- জুয়েল আইচ ও সবুজ দাশগুপ্ত ।

জুয়েল আইচ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুয়েল আইচ অর্ক’ নামে খুব পরিচিত। প্রায় সময় থাকে অসহায় মানুষের সহায়তা প্রদান করতে দেখা যায়। সেই জুয়েল আইচ চট্টগ্রাম দক্ষিণ জেলায় বানবাসিদের জন্য সর্বপ্রথম চাল, ডাল, আলু, তেল, পানিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়েছেন। অন্যদেরও এগিয়ে আসতে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগেও তিনি বিভিন্ন সময় অসহায় পথচারী,হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পথশিশুদের সাহায্য করতেন এবং সে সবের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন।

আরও পড়ুন  হাটহাজারীতে বিস্ফোরণ ও নাশকতা মামলায় বিএনপির ৩ নেতা গ্রেফতার

আরেক তরুণ ফায়ার ফাইটার সবুজ দাশগুপ্ত। তিনি চট্টগ্রামে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেন। পরে আরও সহায়তা চেয়ে ফেসবুক পোস্ট করেন। এ পর্যন্ত তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জনের অনুদানে শত শত পরিবারের মাঝে, খাদ্য সামগ্রী, শিক্ষার্থীদের শিক্ষা উপকরন ও ওষুধ পৌঁছে দিয়েছেন।

তাদের এ কাজে সহায়তা করছে বিভিন্ন উপজেলার ও সাংগঠনিক স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন  কুমিল্লার চৌদ্দগ্রামে চলছে সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

সবুজ দাশগুপ্ত ভয়েস অফ এশিয়া কে বলেন, আপনাদের সাহায্যের ওপর নির্ভর করবে, আমরা বন্যায় আক্রান্ত অন্যান্য উপজেলায় কাজ করতে পারব কি না। যতদিন মানুষের ঘরে পানি আছে ততদিন আমরা মাঠে থাকব। শিগগির অন্যান্য উপজেলায় গিয়ে কাজ করব।

উল্লেখ্য, ‘জুয়েল আইচ অর্ক’ ভয়েস অফ এশিয়াতে বার্তা সম্পাদকের দায়িত্বে আছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ