ঢাকা, -

আলোচিত সংবাদ

বিয়ের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওলাই ইউনিয়নের একটি গ্রামে বিয়ের লোভ দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা মামলা করেছেন। মামলার পরে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৩ এপ্রিল) দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবক উপজেলার গোড়না গ্রামের শহিদুল ইসলামের ছেলে সিহাব (১৮)।

আরও পড়ুন  হোস্টেল থেকে 'এনসিপি' নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মামলা সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই গৃহবধূকে পাশের গ্রামের একজনের সঙ্গে বিবাহ দেয় তার পরিবার। বিবাহের পর থেকেই ওই গৃহবধূ বাবার বাড়িতে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত ওই কিশোর গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে শুক্রবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ওই যুবক গৃহবধূর ঘরে ঢুকে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন  ময়মনসিংহে গৃহবধুর মরদেহ উদ্ধার

এদিকে ওই রাতেই গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর ঘরের দরজায় ডাকতে থাকলেও দরজা না খোলায় পরে শাশুড়িকে ডাক দেন। পরে শাশুড়ি মেয়ের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে মেয়ে ও অভিযুক্ত ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখেন। পরে মেয়েকে জিজ্ঞাস করলে মেয়ে তার মাকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর বাবা থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে।

আরও পড়ুন  ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ